ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

হতাশ কৃষকরা সরকারি সহযোগিতা প্রত্যাশী

টানা বর্ষণে দেড়শ একর বেগুন ক্ষেত নষ্ট


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ১২:২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় টানা ভারী বর্ষণে প্রায় দেড়শ একর জমির বেগুন ক্ষেতসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক দিনের প্রবল বর্ষণে নদীর পানি উপচে মাঠের মধ্যে ঢুকে পড়ায় বেগুন, ধান, তিল এবং অন্যান্য ফসল ও সবজির ক্ষেত ডুবে নষ্ট হয়ে গেছে। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জামিল হোসেনসহ অন্যরা ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তারা চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নৌকাযোগে নদীর ওপারে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। কৃষকরা জানান, চারা রোপণের কিছুদিন পরেই প্রবল বর্ষণে তাদের জমি তলিয়ে যায়। বর্তমানে কিছু জায়গায় পানি নেমে গেলেও চারাগুলো মরে যাচ্ছে, আবার অনেক জমি এখনো পানির নিচে ডুবে আছে। ফলে নতুন করে চাষের আর কোনো সুযোগ নেই। এই এলাকার উৎপাদিত বেগুন স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হতো। গত বছর এ বেগুন চাষে লাভবান হলেও এ বছর তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া জমিতে ঘাস জমে ফসল নষ্ট হচ্ছে এবং সার সংকটও দেখা দিয়েছে বলে কৃষকরা অভিযোগ করেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন নুর আলম, দেলদার, এনামুল, মন্তাজ মিয়া, আইয়ুব আলী, আকবর, আলতাফ, বাচ্চু, আশরাফুল, রফিকুল দোকানদার, আফসার মুন্সি, আব্দুল্লাহ, মিজানুর, দুলু, ফেরদৌস ঘাইটাল ও হযরতসহ আরও অনেকে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এতে প্রায় ৫২ হেক্টর জমি নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হবে। দেশের যেসব জায়গায় নতুন চারা রয়েছে, সেখানে যোগাযোগের মাধ্যমে কৃষকদের সহযোগিতা করা হবে। তিনি আরও জানান, পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং কৃষকরা চাহিদা অনুযায়ী তা পাবেন। যদি কোনো বিক্রেতা সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করে, তাহলে তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার