ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ৩:৪৮

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। “ভুরুঙ্গামারী দুর্গাপূজা-২০২৫” এর মণ্ডপগুলোতে সুষ্ঠু ও সুন্দর উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছেন।

ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের নির্দেশনা অনুযায়ী পূজা মণ্ডপে সার্বক্ষণিক পুলিশি টহল ও নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সকল স্তরের নাগরিকদের সমন্বয়ে উৎসবকে সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সকল মণ্ডপে পুলিশের পক্ষ থেকে পরিদর্শক করে  সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলো এবং স্বেচ্ছাসেবীর নিয়োগ বিষয়ে পূজা কমিটির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।”

ওসি আরও জানান, এ বছর ভূরুঙ্গামারীতে ১৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপের জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনা পৃথকভাবে নিশ্চিত করা হবে। এছাড়া প্রতিমা বিসর্জনের দিনও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, “পুজাকালীন সময়ে সকল ধর্মীয় রীতি ও নীতি যথাযথভাবে পালন নিশ্চিত করা হবে। পাশাপাশি মাদক, জুয়া ও অশান্তি প্রতিরোধে জোড়ালো অভিযান চালানো হবে, যাতে এই শারদীয় উৎসব নিরাপদ ও আনন্দময় হয়ে থাকে।”

ভুরুঙ্গামারী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সাহা বলেন, তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভুরুঙ্গামারী এলাকায় এবারও দুর্গাপূজা উদযাপন শান্তিপূর্ণ ও আনন্দময় হওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার