ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ১:৫

মোবাইলে আসক্তি  শিক্ষার্থী  মনোযোগী হয়ে পড়াশুনার জন্য মা বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী। আত্মহত্যাকারী শিক্ষার্থী কুমিল্লার মনোহরগঞ্জ মৈশাতুয়া ইউনিয়ন এর হাটিরপাড় গ্রামের মহিন উদ্দিন (১২)।গতকাল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়-মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউপির  হাটিরপাড় গ্রামের মজিদুল ইসলাম এর ছেলে মহিন উদ্দিন। হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
মহিনের বাবা মজিদ দীর্ঘদিন থেকে নিরুদ্দেশ থাকায় মা নিলুপা বেগম মানুষের ঘরে কাজ করে ছেলেকে নিয়ে দিনযাপন করছিলেন। মহিন এলাকার দুষ্ট ছেলেদের সাথে মিশে পড়ালেখা না করে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। এনিয়ে ঘটনার দিন সন্ধ্যায় মা নিলুপা বেগম ছেলেকে বকাঝকা করলে মহিন মোবাইলের বায়না ধরলে মা রাজি হননি।মহিন  পড়ার কথা বলে নিজের রুমে গিয়ে ফাঁস দেয় । মা নিলুপা ছেলের পড়ার সাড়াশব্দ না পেয়ে রুমে গিয়ে দেখেন ছেলে ফাঁস দিয়ে ঝুলছে।
নিলুপার চিৎকারে বাড়ির লোকজন মহিনকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মনোহরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বিপুল চন্দ্র দে জানান- মহিন নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি । 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ