ত্রিশালে প্রাইভেটকার-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের ত্রিশালে বইলর-কালির বাজার সড়কে দ্রুতগামী প্রাইভেটকার ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি পরিবারেই চলছে শোকের মাতম।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বইলর-কালির বাজার সড়কে দ্রুতগামী একটি প্রাইভেটকারের সাথে অপরদিক থেকে আসা ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন উপজেলার কাঁঠাল ইউনিয়নের শিংরাইল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে ভ্যানচালক সৈয়দ আলী (৫৫)। এ ঘটনায় ভ্যানের যাত্রী আতিকুল ইসলাম (৫০) গুরতর আহত হলে আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার ককরা হয়। ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে তার পরিবার। নিহত আতিকুল ইসলাম কাঠাঁল ইউনিয়নের বনগ্রাম গ্রামের মৃত পীর বক্স শেরের ছেলে। তিনি কাঁচামালের ব্যবসা করতেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দনি জনান, ঘটনাস্থল থেকে ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। নিহত দুজনের বাড়ি উপজেলার কাঁঠাল ইউনিয়নে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী