বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ চেকপোষ্ট কুলি শ্রমিকদের বাদ দিয়ে নতুন করে গ্রীন লজিষ্টিক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকেরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেনাপোল প্যাচেঞ্জার টার্মিনালের সামনে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।
বেনাপোল চেকপোষ্ট কুলি শ্রমিক (রেজি নং-২০৮৪) এর আয়োজনে শনিবার সকালে বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে গ্রীন লজিষ্টিক নামে নতুন টেন্ডারকারী প্রতিষ্ঠান স্থানীয় শ্রমিকদের বাদ দেওয়ায় চক্রান্তের প্রতিবাদ জানান তারা। এতে প্রায় স্থানীয় ৩০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলে দাবি জানান।
মানববন্ধন কর্মসুচীতে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে আমরা এ বন্দর দিয়ে যাত্রীদের মালামাল বহন করে জীবিকা নির্বাহ করছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের সেবায় আমরা কাজ করি। অথচ এখন আমাদের বাদ দিয়ে বহিরাগত প্রতিষ্ঠান আনা হচ্ছে, যারা অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে যাত্রী হয়রানি করবে।
কুলি শ্রমিক এর নেতারা বলেন, আমাদের জন্মভুমি বেনাপোল। আমরা স্বাধীনতার পর থেকে এখানে পৈর্তৃকসুত্রে এই চেকপোষ্টে শ্রমিকের কাজ করে থাকি। এ পথ দিয়ে দেশী বিদেশী পর্যটক যাতায়াত করে থাকে । সেই সব যাত্রীদের মালামাল বহন করে যা রোজগার করি তা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলি। অন্য সংস্থাকে নিয়োগ দিলে আমরা বেকার হয়ে যাব। আমরা যে ভাবে আছি সে ভাবে কাজ করে যেতে চাই। দ্বিতীয় কোন নিয়ন্ত্রন করুক তা আমরা মেনে নিব না।
তারা আরও অভিযোগ করে বলেন, বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ দুর দুরান্ত থেকে পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে অযথা সেবার নামে ৫৭.২৬ টাকা আদায় করে এটা সম্পুর্ণ অবৈধ। এখানে যাত্রীদের কোন সুযোগ সুবিধা নেই। বসার কোন স্থান নেই। নেই কোন ক্যান্টিন ব্যবস্থা। অথচ চক্রান্ত করে আমাদের বাদ দিয়ে বহিরাগত প্রতিষ্ঠান আনা হচ্ছে, যারা অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে যাত্রী হয়রানি করবে।
এসময় শ্রমিকরা বলেন, বেনাপোলের মাটিতে আমরা যে ভাবে পরিশ্রম করে রোজগার করে খাই সে ভাবেই চলবে। কোন বহিরাগত এসে আমাদের উপর হস্তক্ষেপ করুক তা আমরা চাই না। যদি ভালো ভাবে স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেয় তাহলে এর দাঁত ভাঙা জবাব দেব।
মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোবাবরক হোসেন কালু, সাধারন সম্পাদক ইকরামুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য ইমরান হোসেন, হুমায়ুন কবির লালটু প্রমুখ। তারা দ্রুত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। যদি দ্রুত তাদের দাবি না মেনে নেওয়া হয়, তবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারির ঘোষণার দেন।
এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ জানান, শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়েই যাত্রীসেবা বাড়াতে চেষ্টা করা হচ্ছে। সমঝোতা করেই সমাধানের আশ্বাস দেন বন্দর সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন