মেহেরপুরে অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে সদর উপজেলার বারাদী ইউনিয়নে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক কর্মসূচি—বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।
শনিবার সকাল ১১টায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন অ্যাডভোকেট কামরুল হাসান নিজেই। স্থানীয় চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ২ হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। সাধারণ সর্দি-জ্বর, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগসহ নানা রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই প্রচেষ্টা। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, আমরা তাদের পাশে থাকতে চাই।”
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল
ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, বারাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আফারুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম জাদু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, বারাদী ইউনিয়ন যুবদলের সভাপতি লাল মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, এই উদ্যোগকে তারা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে গ্রামীণ জনগণ বিশেষভাবে উপকৃত হবে এবং স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।
এমএসএম / এমএসএম
মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা