নড়াইলের লোহাগড়ায় শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত শ্রমিক অধিকার পরিষদ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্বাচিত কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের গণঅধিকার পরিষদের সম্ভাব্য এম,পি প্রার্থী লায়ন নুর ইসলাম। তিনি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের নড়াইল জেলা কমিটির সভাপতি জনাব ইমাম হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক। এছাড়াও শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি, যুব অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণঅধিকার পরিষদ এদেশের রাজনৈতিক অঙ্গনে একটি কলঙ্কমুক্ত রাজনৈতিক সংগঠন, যার জন্ম হয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। যেখানে সন্ত্রাস এবং চাঁদাবাজির কোন ঠাঁই নেই। দলটির শীর্ষ নেতা ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর এর আদর্শ ও উদ্দেশ্য জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তারা বলেন, সন্ত্রাসমুক্ত সমাজ, মাদকমুক্ত দেশ গড়াই তাদের প্রত্যয়। আলোচনা শেষে নবনির্বাচিত ইউনিয়ন কমিটির পরিচয় পর্ব শেষে গণঅধিকার পরিষদের নির্বাচনী ইশতেহার সহ নড়াইল ২ আসনে গণঅধিকার পরিষদের নির্বাচন উত্তর গৃহীত পদক্ষেপ সম্বলিত লিফলেট ও ওয়ার্ড টুর্নামেন্ট নড়াইল ২ উপলক্ষে ফুটবল বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ভোলায় ১৩ কোটি টাকার মৎস্য কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ
চট্টগ্রামে আ.লীগ নেতার দখল বাণিজ্য, বাদ যায়নি পিডিবির খাম্বাও
বাঘায় চকরাজাপুর ইউনিয়নের পুরাতন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
ম্যাক্স হাসপাতালের ভুল চিকিৎসা সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর , আট বছরেও শেষ হয়নি বিচার
মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা
শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি
কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
জনবল ও অবকাঠামো সংকটে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার
সেনাবাহিনীর কর্তৃক রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত
শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও ৪৬ মোবাইল উদ্ধার
ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু
মনপুরায় লবণাক্ততা-জলাবদ্ধতায় আমন চাষে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা