ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২০-৯-২০২৫ বিকাল ৫:২০

‎নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ধলাই নদী দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে প্রায় সাঁড়ে তিন কিলোমিটার অংশে নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অবশেষে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারের সার্বিক তত্ত্বাবধানে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় আজ ২০ই সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে নদী পরিষ্কার কার্যক্রম শুরু হয়।
‎
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান,জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু,জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাওলানা কামাল উদ্দিন,পৌর জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবুল হোসেন তালুকদার,জমিয়তে উলামায়ে ইসলামের তাহের কাসেমী,ইমাম উলামা পরিষদের হাফেজ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সকল দলের স্বেচ্ছাসেবক টিম একযোগে অংশ নেন।
‎
‎পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, আমরা উদ্যোগ নিয়েছি, আর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের স্বেচ্ছাসেবক টিম দিয়ে আমাদের সহযোগিতা করছেন।
‎
‎জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,এই উদ্যোগে বিনিয়োগ ছাড়াই সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। আশা করি, নদী পরিষ্কারের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান