ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২০-৯-২০২৫ রাত ১১:২

ফরিদপুরের মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচন ২০২৫-এ নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মধুখালী বাজার স্বর্ণপট্টিতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি আবুল কাশেম আবুল। নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আবু সাইদ মিয়া, সদস্য সচিব মোঃ আব্দুল আলিম মানিক, রিটার্নিং অফিসার মোঃ আকতার হোসেন মুন্সীসহ কমিটির সকল সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি মোঃ আবুল বাশার বাদশা, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ কনক হাসান মাসুদ, সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ শেখ, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপ-সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম লটাই, অর্থ সম্পাদক তৌফিক বিশ্বাস, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইমামুল বিশ্বাস, প্রচার ও দপ্তর সম্পাদক রেদওয়ান হাসান রুমান। গ্রুপভিত্তিক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন: গ্রুপ–০১: মনিরুল ইসলাম মিয়া, গ্রুপ–০২: সরোজ কুমার সাহা, গ্রুপ–০৩: মোঃ সোহেল রানা, গ্রুপ–০৪: মোঃ আকরাম বিশ্বাস আকু, গ্রুপ–০৫: বিপ্লব হোসেন বিপুল, গ্রুপ–০৬: মোঃ আজাদ মোল্লা, গ্রুপ–০৭: রবীন্দ্রনাথ কর্মকার, গ্রুপ–০৮: মোঃ ফারুকুল ইসলাম, গ্রুপ–০৯: মোঃ কিয়াম উদ্দিন শেখ, গ্রুপ–১০: উত্তম সরকার এবং গ্রুপ–১১: মোঃ শহিদুল বিশ্বাস। শান্তিপূর্ণভাবে শপথ অনুষ্ঠান শেষে নতুনভাবে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী তিন বছরের জন্য মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন।

এমএসএম / এমএসএম

ভোলায় ১৩ কোটি টাকার মৎস্য কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ

চট্টগ্রামে আ.লীগ নেতার দখল বাণিজ্য, বাদ যায়নি পিডিবির খাম্বাও

বাঘায় চকরাজাপুর ইউনিয়নের পুরাতন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

ম্যাক্স হাসপাতালের ভুল চিকিৎসা সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর , আট বছরেও শেষ হয়নি বিচার

মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা

শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

জনবল ও অবকাঠামো সংকটে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার

সেনাবাহিনীর কর্তৃক রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত

শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও ৪৬ মোবাইল উদ্ধার

ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

মনপুরায় লবণাক্ততা-জলাবদ্ধতায় আমন চাষে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

পেকুয়ায় বৃদ্ধ আবু তাহের হত্যায় তিনজনকে আসামি করে মামলা