টুঙ্গিপাড়ায় দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামি নবীর শিকদার (৩৫) কে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নবীর শিকদারের বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩১টি মাদক মামলা রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটির গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। পুলিশ জানায়, নবীর দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক পাচার, বিক্রি ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে নবীর শিকদারকে আটক করে। তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা জানান, নবীর শিকদারের দীর্ঘদিনের কর্মকাণ্ডের কারণে যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের শিকার হচ্ছিল। তার গ্রেপ্তারের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ