ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

টেকনাফে বজ্রপাতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ২:৯

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মোঃ আনোয়ার হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। 

টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর চৌধুরীপাড়া এলাকার লালু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫০)

২২ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে টেকনাফ পৌরসভার  সুইস গেইট সংলগ্ন নাফ নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পরিবার কে খবর দেন। পরিবারের লোকজন এসে লাশটি উদ্ধার করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন, টেকনাফ নৌ-পুলিশ পরিদর্শক আতিকুল হক ।

পরিবার সূত্রে জানায়, ২১ সেপ্টেম্বর রোববার ভোররাতে টেকনাফ পৌরসভার নাফ নদীর হেচ্ছার খাল এলাকায় মাছ ধরতে যায় মোঃ আনোয়ার (৫০) একই এলাকার জাফরের ছেলে মোঃ আয়াস (৩৫)। 

এসময় বজ্রপাতে মোঃ আনোয়ার নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। ওই সময় তার সঙ্গে থাকা মো. আয়াস অনেক খোঁজাখুজি করে কোনো সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে এসে পরিবারকে বিষয়টি জানান। 

পরে পরিবারের সদস্যরা সারাদিন খোঁজাখুজি করে পাওয়া যায়নি জেলের লাশ। ২৮ ঘন্টা পর আজ সকালে  নাফ নদীতে লাশটি পাওয়া যায় বলে জানান পরিবার।

টেকনাফ পৌরসভার ৭,৮ ও ৯ ওয়ার্ডের সাবেক নারী  কাউন্সিলর নাজমা আলম বলেন, গতকাল ভোর ৫ টার দিকে নাফনদীতে নৌকা করে মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলে নিখোঁজ ছিল। পরে পরিবারের সদস্যরা নাফ নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে মোঃ আনোয়ারের লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বতর্মানে দাফনের প্রক্রিয়া চলছে। 

টেকনাফ নৌ-পুলিশের পরিদর্শক আতিকুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ