মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রবিবার (২১) সেপ্টেম্বর বিকেলে " গাছ লাগান,পরিবেশ বাঁচান- নিজে বাঁচুন, অপরকে বাঁচান " এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর পৌরসভায় পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন লালটুর মোড়ে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা, মেহেরপুর সদরের উদ্যোগে " মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি " উদ্বোধন করা হয়েছে।
মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার, সভাপতি মোঃ শফিকুল ইসলাম কান্তের দিকনির্দেশনায় এবং সহ-সভাপতি সাকিল আহামেদ এর অনুপ্রেরণায় মোঃ আলী হোসেনের সভাপতিত্বে এবং মোঃ রাজু হোসেন, সাধারণ সম্পাদকের সঞ্চালনায় " মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি " উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার, মেহেরপুর সদরের সাধারণ সম্পাদক মোঃ রাজু হোসেন তিনি বক্তব্যে বলেন, আসুন আমরা প্রত্যকে দুইটি করে গাছ লাগায়। একটি দেশের মোট আয়তনের তুলনায় ২৫ ভাগ বনভূমি থাকা দরকার কিন্তু বাংলাদেশে রয়েছে ষোল থেকে সতেরো ভাগ। তাই আমাদের দেশকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নাই। আমরা স্কুল কলেজ, মাদ্রাসার খালি জমি, ছাদে টবে যে যেখানে পারেন সবাই দুটি করে গাছ লাগানোর জন্য মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা মেহেরপুর সদরের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি।
এছাড়াও মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম ও মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আশাদুল ইসলাম মহোদয় আমাদের সংস্থাকে দিকনির্দেশনা দিয়েছেন আপনারা মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও পৌর শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রাখবেন এবং ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করবেন।
তিনি তার বক্তব্যে আরও বলেন যে, মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা, মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি সহ বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক, আত্মহত্যা প্রতিরোধ করুন ও প্রতিবন্ধী ছেলে- মেয়েদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। তাই আসুন আমরা সমাজে যে যেখানে আছি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যার যার অবস্থান থেকে কাজ করে যায়।
মেহেরপুর জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও লেখক বদরুদ্দোজা বিশ্বাস তিনি তার বক্তব্যে বলেন গাছের অপর নাম জীবন, এটা আমরা সবাই জানি কিন্তু আমরা কি এই জীবন পরিচালনার জন্য গাছ লাগাই? গাছের উপকারিতা আমরা সবাই জানি। সারা পৃথিবীতে অনেক বনভূমি পুড়েছে প্রায় ছয় মাস। এছাড়াও কিছু কিছু বন দুই মাস করে পড়েছে। এই তুলনায় সারা পৃথিবীর মানুষ কত টাকা গাছ লাগাতে পেরেছে। আজ পৃথিবীতে যে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ঘটেছে তা গাছের কারণে। বিশেষ করে তুষারপাত, খরা, বন্যা, অতিবৃষ্টি পৃথিবীতে দেখা যাচ্ছে বেশি বেশি এটার কারণ কি? আপনার নিশ্চয় জানেন। তাই আসুন পৃথিবীবাসীর কাছে আমার আহ্বান যদি ৮০০ কোটি লোক থাকে সবাই দুইটি করে গাছ লাগালো পৃথিবীতে ১৬শ কোটি গাছ লাগানো হবে।
তিনি বক্তব্যে আরও বলেন যে, আমরা যে ওষুধ খায় বিশেষ করে এলাপাতি ঔষধ এটা শুধু ঔষধি গাছের মাধ্যমে পাওয়া যায়। তাই সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা বিভিন্ন ধরনের গাছ রোপন করুন।
এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য বিশিষ্ট নাট্য ও যাত্রা শিল্পী আসাদুজ্জামান লালটু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার মেহেরপুর সদরের কোষাধ্যক্ষ সজল আমিন, সদস্য ফাহিম খান সিয়াম ও ছোট বাবু প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পেশাজীবীর মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা