সাতকানিয়ায় ৮ হাজার ইয়াবা নিয়ে ধরা হাটহাজারীর যুবক
চট্টগ্রামের সাতকানিয়া থানার কেঁওচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এক প্রাইভেটকার যাত্রীর কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে খুনি বটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. রিয়াজ উদ্দিন (৩৬)। তিনি হাটহাজারী থানার ফতেয়াবাদ এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসা গেটের পশ্চিম পাশে ঢাকা মেট্রো-ঘ-৩৯-৪৬৫৯ নম্বরের একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় গাড়ির পেছনে বসা যাত্রী মো. রিয়াজ উদ্দিনের হেফাজত থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি কফি রঙের স্কুল ব্যাগও জব্দ করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত