ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ ২০ গ্রামের মানুষ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা-তারাইল সড়কের প্রায় ১০০ মিটার অংশ ভেঙে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। ছয় মাস ধরে সড়কটির সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ আশপাশের ২০ গ্রামের কয়েক হাজার মানুষ।

সড়কটির দুই পাশে রয়েছে বালাডাঙ্গা এস এম মুসা মাধ্যমিক বিদ্যালয় ও বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন প্রায় ৪০০ শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। খানাখন্দে ভরা সড়ক দিয়ে যাওয়া-আসায় অনেক শিক্ষার্থী আহত হচ্ছে, নষ্ট হচ্ছে পোশাক ও বইখাতা। ফলে অনেকেই ক্লাসে অনুপস্থিত থাকছে।

স্থানীয় ব্যবসায়ী প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, “প্রতিদিন মাছ নিয়ে কোটালীপাড়া যেতে হয়। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃষ্টির সময় তো একেবারেই চলাচল অযোগ্য হয়ে পড়ে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌরী মজুমদার জানান, “শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্টের কথা জানিয়ে উপজেলা এলজিইডি অফিসে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ শুরু হয়নি।”

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী আনিছুর রহমান বলেন, “চিঠি পাওয়ার পর সড়কটি পরিদর্শন করে মাপ নেওয়া হয়েছে। বৃষ্টি কমলেই সংস্কারের কাজ শুরু করা হবে।”

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত