ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ এক নারী ব্যবসায়ী আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪২ পিস ইয়াবাসহ সাজিয়া বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের কাঁকড়া মোড় এলাকায় নিজস্ব হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক সাজিয়া বেগম ওই এলাকার আসাব আলীর স্ত্রী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের দিনা অটো রাইস মিলের পশ্চিম পাশে কাঁকড়া মোড় এলাকায় সাজিয়া বেগমের হোটেলে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি তার বাড়িতেও ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তার বাড়ি তল্লাশি চালিয়ে আরও ৬০ পিস ইয়াবা ও নগদ ৯৬০ টাকা উদ্ধার করা হয়। মোট ১৪২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নয়েব মোঃ কাজি নুরুন্নবী বলেন, “মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ