শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি
মাদারীপুরের শিবচরে মাদকের ভয়াবহতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান , সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহবায়ক শাজাহান মোল্লা সাজু, মোতাহার হোসেন হাওলাদার, শহিদুল ইসলাম দিপু, সদস্য আবু জাফর চৌধুরী, শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান)সহ দলীয় নেতাকর্মীরা ইউএনও’র কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, শিবচর উপজেলায় প্রতিনিয়ত মাদকের বিস্তার ঘটছে। এর ফলে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে স্কুল - কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম মাদকের শিকার হয়ে ভবিষ্যৎ জীবনের অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। মাদকসেবী বৃদ্ধি পাওয়ায় পারিবারিক অশান্তি, অপরাধ, চুরি, ছিনতাইসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ড বেরে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ, আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, মাদক নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি। দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
স্মারকলিপি গ্রহণ শেষে ইউএনও শিবচর উপজেলা থেকে মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়
রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার ডিবির সফল অভিযান