ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ২:৪৩

মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি ও করণীয় বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতীম শীল।

সভায় জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ মেয়াদে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি, মামলার নথিপত্র ব্যবস্থাপনা, আদালতের এখতিয়ার ও ক্ষমতা, প্রচার কার্যক্রম এবং পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রকল্পের জেলা ম্যানেজার মো. আছাদুজ্জামান সভাটি সঞ্চালনা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রতিনিধি ও প্রোজেক্ট কো-অর্ডিনেশন অ্যানালিস্ট শংকর পাল, সদর উপজেলার ইউএনও মো. খায়রুল ইসলাম, মুজিবনগরের ইউএনও পলাশ মন্ডল, গাংনীর ইউএনও আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (স্থানীয় সরকার) মো. হাবিবুর রহমান।

এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট পিএফএ শাহাজুল ইসলাম, তিন উপজেলার সমন্বয়কারী আলমগীর কবির (সদর), বাবুল আক্তার (গাংনী) এবং শাকিলুজ্জামান (মুজিবনগর) সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা গ্রাম আদালতকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ