ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বেনাপোলে আড়াই কোটি টাকার কাগজপত্রবিহীন পণ্য চালান আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৫১

যশোরের বেনাপোল থেকে কাগজপত্রবিহীন একটি কার্গো ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ঔষধ, মোটরসাইকেলের টায়ার এবং কসমেটিকস পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবগত রাতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভবেরবেড় হাইরাস্তায় উপর থেকে অবৈধ পণ্য সহ ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬ ট্রাক আটক করা হয়। 
 
বিজিবি জানায়, বেনাপোল ভবেরবেড় পাকা রাস্তার উপর হতে ঢাকা গামী মাগুরা কার্গো সার্ভিসের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) তল্লাশীর জন্য থামিয়ে কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু তারা কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকটি জব্দ করে বেনাপোল ক্যাম্পে আনা হয়। এসময় কাগজপত্রবিহীন ট্রাকে থাকা ভারতীয় শাড়ী ১৪৭৬ টি, থ্রীপিচ ২১৫ টি, মোটর সাইকেলের টায়ার ০২ টি, বিভিন্ন প্রকার ঔষধ ১০৬৯৩ টি ও ৭৪,৪৫৫ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। 

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০টাকা। 

আটককৃতরা হলেন,মাগুরা জেলার মাগুরা থানার হাজীরোড কলেজ পাড়া গ্রামের নাদের মোল্যার ছেলে আঃ মালেক ও একই থানার শিবরামপুর পাড়া গ্রামের শুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার।

আটককৃতরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, বেনাপোল নামাজগ্রামের বাবুল হোসেনের ছেলে বিল্লাল ২০ হাজার টাকার চুক্তিতে মালামালগুলো বেনাপোল বন্দর থেকে ঢাকার মিরপুর পর্যন্ত বহন করতে দিয়েছিলো।  

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত চোরাচালানী মালামালসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল ও ট্রাকসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি