মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। তিনি গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন, মেয়েদের জন্য একটি কমন রুম উদ্বোধন করেন এবং একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর তিনি গজারিয়া ভূমি অফিস, গজারিয়া উপজেলা পরিষদ, পূজা মণ্ডপ এবং বাউশিয়া ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন উদ্বোধন করেন।
গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানসমূহে সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা, বাইসাইকেল বিতরণ, শিক্ষক সমাবেশ এবং উপজেলার বিভিন্ন স্কুলের খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা, গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ এবং উপজেলা প্রকৌশলী মোঃ সামিউল আরেফিন। সচেতনতামূলক সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গজারিয়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং স্কুলের শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা