পাঁচ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যাবসায়ী র্যাবের হাতে আটক
সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ আব্দুর রহিম ওরফে সুইট (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কে কামারখন্দ উপজেলার ভারাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা । আটক আব্দুর রহিম ওরফে সুইট উল্লাপাড়া উপজেলার শোলক ইউনিয়নের কানসোনা গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার র্যাবের একটি দল ভারাঙ্গা গ্রামে পাকা রাস্তায় ভ্যানগাড়ীতে অভিযান চালিয়ে আব্দুর রহিম ওরফে সুইট নামে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন