আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোটালীপাড়ায় পুলিশের মত বিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় থানার মিলনায়তনে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক মো: মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ইমদাদুল হক, উপজেলা জামায়াত ইসলামের আমীর সোলায়মান গাজী, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, খেলাফত মজলিশের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির বিন সুলতান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর কার্তিক লাল বিশ্বাস, সাধারণ সম্পাদক লীলা দামসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভায় পুলিশ কর্মকর্তারা বলেন, “দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে কিংবা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কোটালীপাড়া থানা পুলিশ সতর্ক রয়েছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে প্রাক-পূজা, পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকেও সহযোগিতার আহ্বান জানানো হয়।
এছাড়াও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকল মন্ডপের সংশ্লিষ্টদের প্রতি থানা পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত