মাগুরায় সর্প দংশন প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মাগুরায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে "সর্প দংশনে: ওঝা ও বিজ্ঞানের আলোকে প্রতিকার" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা জেলার চারটি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৮০ জন ওঝা সেমিনারে অংশ নেয়।
বক্তারা বলেন, প্রকৃত সাপ না চেনার কারণে প্রতিবছর অসংখ্য মানুষ সাপের কামড়ে মৃত্যুবরণ করে। এবং প্রচলিত আছে সাপে কাটার পর অধিকাংশ মানুষ ওঝাদের কাছে নিয়ে যায়। অনেক সময় ওঝাদের ঝাড় ফুকের কারণে রোগীর মৃত্যু বা শেষ প্রান্তে চলে যায়। এ অবস্থায় রোগীকে সঠিক সময়ে হাসপাতালে নেয়া হলে মৃত্যুহার কমানো সম্ভব। তাই ওঝাদের সচেতন হতে পরামর্শ দেয়া হয়। বিষধর সাপে কাটলে বুঝতে পারলে দেরি না করে রোগীকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়। এছাড়া অযথা সাপ না হত্যা করার বিষয়ে পরামর্শ দেয়া হয়। কারণ সাপের জন্য প্রতিবছর ফসল ও অসংখ্য মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়।
দেশে প্রতিবছর ৪ লক্ষ লোক সাপের কামড়ের স্বীকার হয়। এর মধ্যে প্রায় ৭৫০০ জন মানুষ সাপের কামড়ে মারা যায়। এছাড়া প্রতিবছর ১৯ হাজার গরু-ছাগল সাপের কামড়ের স্বীকার হয়। তার মধ্যে ২৫০০ মারা যায়। এছাড়া প্রতিবছর প্রায় ৪০ হাজার হাঁস- মুরগি সাপের কামড়ে মারা যায়।
পরিসংখ্যানে বলা হয় এ বছর মাগুরা হাসপাতালে সাপে কাটা ১৮০ রোগী চিকিৎসা নিতে আসে। তার মধ্যে দেরিতে আসার কারণে ৩ জন রোগী মারা যায়। বাকিরা সুস্থ হয়ে বাড়িতে ফেরে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, মাগুরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবাশীষ বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ এবং অশোকা ফেলো(USA) মো: আবু সাইদ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’