নড়াইলে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে সানজিদা খানম (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে ওই শিক্ষার্থীকে সর্প দংশন করে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মৃত সানজিদা খানম লোহাগড়া উপজেলার করফা গ্রামের রোমান ভুঁইয়ার মেয়ে। সে ডিগ্রিরচর গ্রামে মামা বাড়ি থেকে স্থানীয় মাদরাসায় পড়াশুনা করতো।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, সানজিদা মঙ্গলবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে। পরে রাত ১টার দিকে তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। বুধবার ভোর রাত ৪টার দিকে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর তাকে মৃত্যু ঘোষণা করেন। চিকিৎসক আসিফ জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম জানান, আইনী প্রক্রিয়া শেষে শিশু শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার