ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে কাঠের ফেস টুন ব্যানার কারখানায় আগুন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ৩:৩৬

মাদারীপুরের শিবচরে কবির মেহেরুন শিশু শিক্ষালয়ের পাশে একটি কাঠের তৈরি ফেস টুন ব্যানার কারখানায় হঠাৎ করে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার ( ২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটা বাজে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কবির মেহেরুন শিশু শিক্ষালয়ের শিক্ষক আজিম বলেন , হঠাৎ প্লাস্টিকের গন্ধ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাশের ভবনের বাসিন্দা শাহজালাল হাওলাদার বলেন, বাসায় শুয়ে থাকা অবস্থায় হঠাৎ বাচ্চাদের কান্নাকাটির শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি বিদ্যালয়ের পাশে একটি ঘরে আগুন জ্বলছে।

কনফিডেন্স মিডিয়া সেন্টারের মালিক শহিদুল ইসলাম জানান, তার কারখানায় শুধুমাত্র ফেসটুনের কাঠের ফ্রেম তৈরি করা হয়। আজকে কোনো শ্রমিক কারখানায় যায়নি। হঠাৎ ফোনে খবর পান, কারখানায় আগুন লেগেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় তার প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে কারা বা কীভাবে আগুন লাগিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।

সার্ভিস স্টেশন লিডার মো. জাহিদুল ইসলাম ভুঁইয়া বলেন, আমাদের ধারণা কারখানার এক শ্রমিকের বিড়ির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে সব মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো স্কুল ছাত্র-ছাত্রী বা স্থানীয়দের ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারখানার ভেতরে রাখা কাঠ ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার