হাটিকুমরুলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুলে বাসচাপায় আবুল কালাম আজাদ (৫৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে -বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘ সকাল সাড়ে ১১টার দিকে রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে প্রথমে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
ওসি আরো বলেন, ‘দুর্ঘটনার পর চালক ও সহকারীরা পালিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন