ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বিআরটিসির গাড়িচালক ও হেলপারের নিষ্ঠুরতায় পঙ্গু সাইফুল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৫-২০২১ রাত ৮:১৯

গত ১ এপ্রিল চট্টগ্রাম নগরীর টেক্সটাইল মোড় থেকে বিআরটিসি বাসে ওঠেন দিনমজুর সাইফুল রহমান। নিয়ম অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ বেশি ভাড়া নেয়ার কথা। কিন্তু বাসের হেলপার যাত্রীদের কাছে শতভাগ বেশি ভাড়া আদায় করছিলেন। ভাড়ার বিষয় নিয়ে তার সাথে হেলপারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চলন্ত বাস থেকে সাইফুলকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয় হেলপার। এ সময় তার ডান পায়ের ওপর দিয়ে বাসের চাকা তুলে দেয় চালক। চিকিৎসকদের পরামর্শে গত কয়েক দিন আগে কেটে ফেলা হয় সাইফুলের আঘাতপ্রাপ্ত ওই পা। 

সোমবার (২৪ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানবন্ধনে পঙ্গু সাইফুল রহমানের সন্তান মোহাম্মদ ইব্রাহিম কেঁদে কেঁদে একথাগুলো বলছিলেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত বাস চালক হাটহাজারীর ফতেপুরের মোহাম্মদ শাহজাহানের ছেলে সুমন (৪০) ও হেলপার মহেশখালীর শাপলাপুরের মাহাবুল মিয়ার ছেলে আলা উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তারা জামিনে বের হয়ে আমাদেরকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।  

পঙ্গু হয়ে যাওয়া সাইফুল রহমান চট্টগ্রামের রাউজান পৌরসভার বাসিন্দা। তিনি পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রাম নগরের কুঞ্জছায়া আবাসিক এলাকায় ভাড়া বাসায় বাস করছেন।

সাইফুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০) জানান, তার স্বামী বায়েজিদ টেক্সটাইল মোড় থেকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে (ঢাকামেট্রো-ব-১১-৫৫১৭) উঠেন। প্রতিমধ্যে বাসটির চালক ও হেলপারের নিষ্ঠুরতার শিকার হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকার শেরে বাংলা জাতীয় ইনস্টিটিউট হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও সাইফুলের ডান পা রক্ষা করতে পারেনি। তিনি বলেন, সাইফুল মাঝিরঘাটে দৈনিক মজুরের কাজ করতো। আর্থিক টানাপোড়েনে তাদের সংসার চলে। এক পা হারিয়ে তিনি এখন হাসপাতালে বেডে পড়ে আছেন। ব্যয় বহুল চিকিৎসার খরচ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, বিআরটিসি কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোন সাড়া দেয়নি। অর্থিক অভাবে পঙ্গু স্বামী ও সন্তানদের নিয়ে শহরের বাসা ছেড়ে গ্রামে চলে যাওয়া ছাড়া আর কোন পথ নেই।

মানববন্ধনে সাইফুল রহমানের স্ত্রী, সন্তান, স্বজন এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা সাইফুলের চিকিৎসার ব্যয়বহনের জন্য বিআরটিসি কর্তৃপক্ষের কাছে দাবি জানান। 

এমএসএম / জামান

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত