টুঙ্গিপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ৮৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার পাটগাতি এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
এসময় তিনি বলেন, “আগামী শারদীয় দুর্গোৎসবে বিএনপি সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকবে। টুঙ্গিপাড়ায় হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই। ধর্ম যার যার, উৎসব সবার। পূজাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”
সভায় আরও বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা এবং উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সবগুলো পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা বলেন, “দেশকে অস্থিতিশীল করার নানা অপচেষ্টা চলছে। আমরা ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র মোকাবিলা করব। দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা কাজ করবে।”
সভায় বক্তারা একযোগে আশ্বস্ত করেন যে, টুঙ্গিপাড়ার ৮৮টি পূজা মণ্ডপে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ