শিবচরের পদ্মায় জাল টেনে জীবিকা নির্বাহে ব্যস্ত জেলেরা
মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে জেলেরা এখন জীবিকার তাগিদে জাল টানতে ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা ভাসিয়ে নদীর বুকে মাছ ধরছেন তারা। কারও হাতে ছোট জাল, কারও হাতে বড় জাল -সবাই যার যার মতো চেষ্টা করছেন কিছু মাছ তুলে আনার।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পানি কমতে শুরু করায় মাছ ধরা কিছুটা কমে গেলেও জীবিকার প্রয়োজনে তারা প্রতিদিনই নদীতে নামছেন। ধরা মাছ স্থানীয় বিভিন্ন বাজারে বিক্রি করে পরিবার-পরিজনের ভরণপোষণ চালাচ্ছেন তারা।
একজন জেলে বলেন, মাছ ধরা আমাদের পৈতৃক পেশা। এই নদীই আমাদের জীবন-জীবিকা। যতই ঝর বৃষ্টি আর কষ্টই হোক জীবিকার তাগিদে জাল ফেলতেই হয়।
স্থানীয়রা জানান, মৌসুমভেদে পদ্মানদীতে বিভিন্ন প্রজাতির মাছ মেলে। তবে দিন দিন নদীতে মাছের পরিমাণ কমে যাওয়ায় জেলেরা আজ দিশেহারা হয়ে পড়েছে। একসময় যে নদী ছিল মাছের ভাণ্ডার, আজ তা শূন্যের কোটায় পৌঁছাতে বসেছে। জেলেরা জীবিকা হারানোর শঙ্কায় ভুগছে।
শিবচরের এই পদ্মা পাড়ের দৃশ্য যেন নদী আর জেলেদের অনন্ত সম্পর্কের গল্প বলে যায়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ