ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বেনাপোলের ১৮ জনসহ এনবিআরের ৪৮৫ রাজস্ব কর্মকর্তাকে বদলি


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৪:৫২

বেনাপোলে ১৮ জনসহ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪৮৫ রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়। এই প্রজ্ঞাপনে বেনাপোল কাস্টম হাউসের ১৮ জন রাজস্ব কর্মকর্তাকে বদলি ও ১৫ জনকে পদায়ন করা হয়েছে। 
 
বেনাপোল কাস্টম হাউস থেকে বদলি হওয়া রাজস্ব কর্মকর্তারা হলেন, মোঃ সেলিম হোসেন,মোঃ আলমগীর হোসেন,মোঃ জহুরুল ইসলাম,মোঃ আরিফুল ইসলাম,মোঃ আব্দুল হেলিম ভূঞা,আজিজ খান,মাসুদুর রাহমান,মোঃ রুহুল আমিন মুন্সী,মোঃ আবু তাহের,মোঃ আব্দুস সামাদ আজাদ ,মোঃ মিজানুর রহমান,মোঃ রেজাউল করিম,শেখ জাহিদুর রহমান,জি. এম নাজমুল সিরাজী,শিবলী নোমানী খান,জাকির হোসাইন,মোঃ আবদুল গনি ও মাহবুব আলম।
 
এদিকে যাদেরকে পদায়ন করা হয়েছে তারা হলেন-মোঃ শফিকুল ইসলাম,ফরহাদ হোসেন,সামসুল হক,অতুল চন্দ্র বর্ধন,হারাধন চন্দ্র পাল,মোঃ সনজু মিয়া,উদ্ধব চন্দ্র পাল,তপন কুমার দাশ,মোঃ আরিফুল ইসলাম,মোহাম্মদ কামাল হোসেন,মোহাম্মদ বিল্লাল হোসেন,মো: শফিকুল ইসলাম (২),মো: মোস্তফা কামাল পাশা,মুহাম্মদ মাহমুদুল হক সৌরভ ও মো: হাফিজুর রহমান। 

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-১ এর দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মুনছুর সই করা এক প্রজ্ঞাপনে ৪৮৫ জন রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, কাস্টমস হাউস ও কাস্টমস বন্ড কমিশনারেটসমূহ ব্যতিত অন্যান্য সকল দপ্তর হতে পদায়নকৃত কর্মকর্তাগণ পদায়িত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ৬ অক্টোবর-২৫ তারিখের মধ্যে নিজ নিজ কর্মস্থল হতে অবমুক্ত হবেন।
 
এর অগে (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে একদিনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছিল। গেল কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করা হচ্ছে। এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন দফতরে বেশ কয়েক মাস ধরেই ব্যাপক রদবদল চলছে।
 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি