দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম ছয়দিন বন্ধ থাকবে। তবে এ ছুটিতে বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ মাছ রপ্তানি ও দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি জানান, ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টদের পাঠানো চিঠির মাধ্যমে পাঁচ দিনের ছুটির বিষয়টি আমাদের জানানো হয়েছে। এতে বেনাপোল বন্দরের বিপুল পরিমাণ রপ্তানিযোগ্য গার্মেন্টস কাঁচামাল আটকে পড়বে, যা বাংলাদেশের শিল্পখাতে প্রভাব ফেলতে পারে। তবে ভারতে বন্ধ থাকলেও বেনাপোলে কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ও ৩ অক্টোবর বাংলাদেশে সাপ্তাহিক ছুটি মিলে টানা ছয় দিনের ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ওপারে দূর্গা পুজার ছুটি থাকায় ২৮ সেপ্টেস্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন। ৩ অক্টোবর বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আমদানি-রপ্তানি হবে না। এ সময়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলবে। বন্দরে মালামাল আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। ইলিশ মাছ রপ্তানি অব্যাহত থাকবে। ৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে বলে তিনি জানান।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, ভারতে পুজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীগন স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়