ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি, জনমনে স্বস্তি


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৪:৫৫

ঢাকার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সরকারকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির খবর প্রকাশ হওয়ার পরপরই সুশীল সমাজের কিছু ব্যক্তিসহ কয়েকজন জনপ্রতিনিধি স্বস্তি প্রকাশ করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ এর উপসচিব মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সরকারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে ন্যাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী (৭ অক্টোবর) এর মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে, অন্যথায় ৭ অক্টোবর তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য যে, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জনপ্রতিনিধি দৈ‌নিক সকা‌লের সময়‌কে বলেন, আবুবকর সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি সাভার উপজেলা পরিষদের প্রশাসক, সাভার পৌরসভার প্রশাসকসহ একাধিক পদে দায়িত্ব পালন করার সুবাদে তিনি একক আধিপত্য গড়ে তুলেছেন। তিনি তার সিদ্ধান্তের বাইরে কারো কোন সৎ পরামর্শের তোয়াক্কা করতেন না। এমনকি জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের অনেকেই অপমান জনক কথাবার্তা বলতেন প্রায়ই।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ