শিবচরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে
মাদারীপুরের শিবচরে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বত্র চলছে ব্যাপক প্রস্তুতি। দেবী দুর্গার আগমনী বার্তা ঘনিয়ে আসতেই পূজা মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা, মূর্তি নির্মাণ ও রঙতুলির শেষ মুহূর্তের কাজ।
পৌর এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দবাড়ি সার্বজনীন জিউর মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। মন্দির চত্বর জুড়ে পূজা উদ্যাপন কমিটির সদস্যরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত, আবার কেউ আলোকসজ্জার কাজে মনোযোগী। মন্দির প্রাঙ্গণ সাজাতে চলছে নানা রঙের আলো ও সাজসজ্জার কাজ।
পাঁচ্চর সার্বজনীন হরিসভা ও বিশ দুর্গা মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘুরে দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি আলোকসজ্জা ও সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন পূজা উদ্যাপন কমিটির সদস্যরা। আসন্ন মহোৎসবকে ঘিরে ভক্ত-শুভানুধ্যায়ীদের মাঝে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
উপজেলার বিভিন্ন গ্রামে স্থাপিত মণ্ডপগুলোতে কারিগররা দিনরাত ব্যস্ত সময় পার করছেন। মণ্ডপ সাজানোর পাশাপাশি পূজার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ইতিমধ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে।
পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এবার শিবচরে প্রায় ৪৬টা পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ভক্ত ও দর্শনার্থীদের আগমনে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় পূজারীরা জানান, দুর্গোৎসবকে ঘিরে গ্রাম-গঞ্জে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যেই আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে সব প্রস্তুতি রয়েছে। এ বছর শিবচরে ৪৬টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। গত বছর ৪৫টি মণ্ডপ ছিল। এবার একটি বেড়েছে। সবার সহযোগিতায় উৎসবমুখোর পরিবেশে পূজা উদযাপন হবে বলে আশা রাখি। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে গণশুনানি অনুষ্ঠিত নানান ধরনের সমস্যা তুলে ধরলেন সাধারণ মানুষ
অপরাধ জগতের লাগামহীন সম্রাট 'স্টিভ' পর্নোগ্রাফি মামলায় ঢাকা থেকে গ্রেফতার
আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
শান্তি ও নিরাপত্তার জন্য আমৃত্যু পাশে থাকবো: এস এম জিলানী
পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
সাংবাদিকদের সুরক্ষা আইন পাশ করতে সরকারের প্রতি অনুরোধ
বরগুনায় সাংবাদিক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনায় শেষ হলো লাখ ভক্তের সমাগমের তিন দিনব্যাপী শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার
রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড
মনোহরগঞ্জে ফাগুনেও নেই লালের আভা -হারিয়ে যাচ্ছে শিমুল
খালিয়াজুরীতে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ