গজারিয়া গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর গজারিয়া পাইলট মডেল হাই স্কুল মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ দিন ব্যাপি এ খেলা শেষে সমাপনী দিনে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা, গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। গজারিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী খেলাগুলো উপভোগ করেন। পাঁচদিন ব্যাপী খেলায় বালক ও বালিকাদের ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাতার, দাবাসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
ফুটবলে ভাটের চর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে শহীদ নজরুল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম সমাপনী বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা