চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার
চাঁদপুরে মতলব সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষের পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ অধ্যক্ষের অব্যবহৃত বাসভবনের উত্তর পাশে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মতলব সরকারি কলেজ অধ্যক্ষের বাসভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই পরিত্যক্ত বাসভবনের উত্তর পাশেই রান্নাঘরটি। সকালে মেকানিককে রান্নাঘরে থাকা পানির মটর মেরামত করতে যায়। মেকানিক রান্নাঘরে প্রবেশ করতেই গন্ধ পায় ও মোটরের পাশে কঙ্কাল মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি কলেজ শিক্ষক জিন্নাহকে জানায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ।
মটর মেকানিক সুজন জানায়, মোটর নষ্ট হয়ে গেছে আমাকে কলেজ শিক্ষক জিন্নাহ স্যার খবর দিলে আমি মটর মেরামত করতে আসি। পরিত্যক্ত রান্নাঘরেই মটর ছিলো। মটর মেরামত করতে রান্নাঘরে গেলে একটি মরদেহ দেখতে পাই। মরদেহটি দেখে কলেজ শিক্ষক মো: জিন্নাহ স্যারকে জানাই।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদসহ পিবিআই ও সিআইডির দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
চাঁদপুরেল অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। মরদেহটি কঙ্কালে পরিনত হয়েছে। বয়স এবং পুরুষ নাকি নারী চিহ্নিত করা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী