ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাণীশংকৈলে জামায়াতের মিছিল-সমাবেশ


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২৬-৯-২০২৫ রাত ১০:৪৬

পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন- আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে আগামি জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল পৌরশহরে এক বিরাট মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রিয় হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান (মাষ্টার)। 

এ সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলমগীর হূসাইন, উপজেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি রজব আলী, পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, যুববিভাগ সভাপতি মোকারম হোসাইন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে পিআর তথা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেন কোন দল বা গোষ্ঠী স্বৈরাচারীরূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে বলেও তারা বক্তব্যে উল্লেখ করেন। তাদের পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে দলটি। তাদের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ