কাউনিয়ায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের পাশে থাকবে বিএনপিঃ এমদাদুল হক ভরসা
কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা বলেছেন, উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতনীদের পাশে থাকবে।২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন বামুনেরহাট মন্দিরে বিএনপির উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবে প্রাণে প্রাণ মিলে সবাই অংশগ্রহণ করে। বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে সনাতনীদের পাশে থাকবে। পূজা উদযাপনে কোনো রকম সমস্যা যাতে না হয়, এজন্য বিশেষ মনিটরিং টিম কাজ করবে।”
জানা গেছে, তিনি কাউনিয়ার সব মন্দিরের জন্য বস্ত্রের ব্যবস্থা করেছেন। এসময় ভরসা উপস্থিত পূজারীদের তাঁর ভিজিটিং কার্ড দিয়ে বলেন, “আপনারা যে কোনো সমস্যায় যখনই আমাকে দরকার মনে করবেন, ফোন করবেন—আমি আপনাদের পাশে আছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারাগাছ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সমাপ্তি, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মন্দির কমিটির শ্রী ভানুজা প্রসাদ সরকার, শ্রী পরেশ চক্রবর্তী প্রমুখ।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ