ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ার এক কিশোরের লাশ উদ্ধারে পুলিশ আসলেও উদ্ধার করেনি ফায়ার সার্ভিস


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ৩:৩৯


চট্টগ্রামের সাতকানিয়ায় পানিতে ভাসমান অবস্থায় হেফজখানার এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে ব্রিজের নিচে খালের মধ্যে থেকে উক্ত লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ইয়াছিন আরাফাত (১৩)। সে সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চর পাড়ার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে ও পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

নিহত আরাফাতের মা বাবলী বেগম জানান, আমরা আগে স্বপরিবারে ঢাকায় বসবাস করতাম। পুরান ঢাকার লালবাগের একটি মাদ্রাসায় আমার ছেলে ইয়াছিন আরাফাত পড়াশোনা করত। বিগত মাসের ৩০ তারিখ আমার স্বামী সৌদি আরব চলে যাওয়ায় আমরা সকলে গ্রামের বাড়িতে চলে আসি। এখানে ছেলেকে পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করিয়ে দিই।

আজ সকালে লোকজনের মাধ্যমে খবর পাই চরপাড়ার খালে একটি লাশ ভাসছে। ওইখানে গিয়ে দেখি ওই লাশ আমার ছেলে আরাফাতের। তারা ১ ভাই ও ১ বোন।

নিহত আরাফাতের চাচা মহি উদ্দীন মিন্টু জানান, গত বৃহস্পতিবার বিকালে আরাফাত মাদ্রাসা থেকে বের হয়ে আর ঘরে ও মাদ্রাসায় না ফেরাই আমরা পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাইনি। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সনাক্ত করি ভাসমান লাশ আমাদের আরাফাতের।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম পৌরসভার চরপাড়ার খালে ভাসমান এক মাদ্রাসা ছাত্রের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পোস্ট মর্ডেম এ প্রেরণের জন্য প্রস্তুতি চলছে। উক্ত ঘটনায় আইগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এদিকে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে কল করলে ফায়ার ফাইটার সাকিব এই বিষয়ে সকালের সময়কে  বিস্তারিত জানেননা বলেন এবং একটু পর জেনে জানাবেন বলেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত