টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদীর সংযোগ খালটি কচুরিপানায় ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে পড়েছে। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এ খালটি পাটগাতী থেকে শুরু হয়ে গিমাডাঙ্গা, চরপাড়া, মল্লিকের মাঠ, আজিমবাজার হয়ে বাঘিয়ার নদীমুখ পর্যন্ত বিস্তৃত।
স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে সড়ক সংস্কারের মাটি ও বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ দেওয়ায় খালের পানি চলাচল সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাটগাতী বাসস্ট্যান্ড থেকে গিমাডাঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার খাল কচুরিপানায় এমনভাবে ভরাট হয়ে গেছে যে খালে নামার উপায় নেই।
এর ফলে কৃষিকাজ, গৃহস্থালি ও দৈনন্দিন কাজে খালের পানি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, আগে এ খালের পানি দিয়ে সেচ ও বিভিন্ন কাজে ব্যবহার করলেও এখন গোসল ও পানির ব্যবহার প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের টুঙ্গিপাড়া উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া হোসেন বলেন, “বর্তমানে আমাদের কোনো ফান্ড নেই। ফান্ড হলে খাল সংস্কার বা কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।”
অন্যদিকে স্থানীয়রা দ্রুত খাল পরিষ্কার করে পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ