ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি নেতা হাবিব


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৪:২

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব তালা উপজেলায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারের নেতৃত্বে, সাতক্তাষীরার তালা ও পাটকেলঘাটা থানার পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে পূজা উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। এবার উপজেলায় মোট ১শত ৯৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।এছাড়া সেনাবাহিনীর একটি টহল দলও মাঠে কাজ করছে বলে জানা যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন ও মন্ডপ ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে এবং মনিটরিং সেল বিসর্জন পর্যন্ত দায়িত্বে থাকবে। এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব রবিবার ধানদিয়া, নগরঘাটা ও তেঁতুলিয়াসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার জানান, এবারের পূজায় সরকারের পক্ষ থেকে ব্যাপক নজরদারি রয়েছে। তালা থানার ওসি মো. মাইন উদ্দীন ও পাটকেলঘাটা থানার ওসি মো. শাহিনুর রহমান জানান, প্রতি ইউনিয়নে কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশের বিশেষ টহল চলছে। এবং এবারের পূজাও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হবে বলে এমনটি আশা তাদের। 

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা