বাকেরগঞ্জে কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা ঘটনায় গ্রেপ্তার ৩
বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সোহেল খান নামে এক কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামের মন্নান হাওলাদারের পুত্র ৮ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি, বর্তমানে ইউনিয়ন বিএনপির সদস্য শাহিন হাওলাদার ও তার ভাই শামিম হাওলাদার, একই গ্রামের শাহজাহান খানের ছেলে শওকত খান।
নিহত কৃষক সোহেল খান উপজেলার কবাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কবাই গ্রামের নূর ইসলাম খানের ছেলে ছিলেন।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার সময় সোহেল খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা বেঁধে রাত ১২ টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী মসজিদের সামনে নিয়ে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরিকল্পিত হত্যাকান্ডকে ধামাচাঁপা দিতে রাত একটার সময় মসজিদের মাইকে এলাকায় ডাকাত পরেছে বলে প্রচার চালিয়ে মব সৃষ্টি করে। গত ২৮ সেপ্টেম্বর সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে নিহত সোহেলের মা নিলুফা বেগম বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে আজ জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট