ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি গ্রেপ্তার


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৪:২২

 চাঁদপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেনেন্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, রোববার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তালিকাভুক্ত অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় শহরের কোড়ালিয়া এলাকা থেকে মাদক কারবারি মো. মোশারফ (৪২), লিটন (৩৫) ও কাউসার (৩৩) কে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন।

অপরদিকে একই রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় অপর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানকালে ওই এলাকার মাদক কারবারি মো. শাহজাহান গাজী (৫০) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫ গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা