শিবচরের উপশহরে কাশফুলের মিলন মেলা, ভ্রমণপিপাসুদের ভিড়
মাদারীপুরের শিবচরের উপশহর এলাকায় শরতের আগমনে সেজেছে কাশফুলের সাদা শোভায়। ময়না কাটা নদীর তীর ঘেঁষা উপশহরের বিস্তীর্ণ প্রান্তরে দুলছে কাশবন। এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভ্রমণপিপাসু মানুষের ভিড় বাড়ছে।
গতকাল রবিবার (২৮শে সেপ্টেম্বর) বিকেলে উপশহর ঘুরে দেখা গেছে, কাশফুল ধরে অনেকেই ছবি তোলায় ব্যস্ত আবার কেউ কাশফুলের ভিতর দিয়ে হাঁটছে। কেউ বা আবার কাশফুলের মধ্যে বসে গুনগুন করে গান গাইছে। এমন দৃশ্যের দেখা মিলেছে শিবচর উপজেলার উপশহরে। কাশফুলের সাদা শোভায় প্রকৃতি যেন সাজে নতুন রূপে। পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে অনেকে আসছেন কাশবনে সময় কাটাতে। অনেকে আবার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন এই সৌন্দর্যের মুহূর্তগুলো।
স্থানীয়রা জানান, বিশেষ করে শুক্রবার ও শনিবার ছুটির দিনে উপশহরে ভ্রমণপিপাসুদের ভিড় বেড়ে যায়। আশপাশের বিভিন্ন এলাকায় থেকে মানুষ আসেন এবং এখানে নানান ধরনের মুখরোচক খাবারের দোকানো বসে চারপাশে।
একজন কলেজ শিক্ষার্থী মস্তাকিম হোসেন জানান, এবার উপশহরে অনেক কাশফুল ফুটেছে হেলেদুলে থাকা দৃশ্য চোখ জুড়িয়ে যায়। অনেকেই শুধু এই দৃশ্য দেখতেই দূরদূরান্ত থেকে আসছেন। আরেক দর্শনার্থী শীতল মাসুদ বলেন, এমন নয়নাভিরাম সৌন্দর্য এবং কাশফুলের দোলায় প্রকৃতি সত্যিই অপূর্ব লাগে।
শিবচরের প্রকৃতিপ্রেমীরা বলেন, কাশবন শুধু সৌন্দর্য নয়; এটি শরতের আগমনী বার্তাও বয়ে আনে। তাই বছরের এই সময়টুকু তারা সপরিবারে প্রকৃতির সাথে সময় কাটাতে পছন্দ করেন।
এমএসএম / এমএসএম
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ