সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলা সরকারী কমিশনারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার পরিকল্পনা তুলে ধরে বলেন, ভূমি অফিসের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বেদখল হওয়া খাল ও খাস জমি উদ্ধার, অবৈধ ইটভাটা উচ্ছেদ ও কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটা বন্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কন্ঠের মোবারক হোসেন, সদস্য সচিব আজকের পত্রিকার সুজন মোল্লা, সদস্য সকালের সময়ের মিজানুর রহমান, বাংলা টিভির রেজাউল করিম, দৈনিক আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, ইনকিলাব ও রাজধানী টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, শীর্ষ নিউজের জসিম উদ্দিন সরকার ও আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা প্রমূখ।
তারা ভূমি অফিসের অনিয়ম-দুর্নীতি বিভিন্ন সমস্যা, দালাল চক্রের দৌরাত্ম্য, ভূমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা এবং সেবা প্রত্যাশী সাধারণ মানুষের হয়রানির বিষয়ে এসিল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় এসিল্যান্ড ভূমি অফিসের বিদ্যমান সমস্যা, অনিয়ম-দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। এসব কাজে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন ও সার্বিক সহযোগিতা কামনা কারেন তিনি।
এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আবু সাঈদ, আব্দুল আলিম, উপজেলা প্রেসক্লাবের সদস্য এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক ভোরের বাণীর মো: মামুন হোসাইন, তরুনকণ্ঠ ও আমার বার্তার মাহমুদুল হাসান, মানিকগঞ্জ দর্পন ও দৈনিক সকালের সময়ের মিলন মাহমুদ, ইনফো বাংলার রুহুল আমিন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, মুভি বাংলার ছানোয়ার হোসেন, দৈনিক আলোকিত সকালের সোহেল রানা, নব বাণীর কামরুল হাসান ও ভোরের আওয়াজের সানাউল্লাহ সাকিব।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত