সৌদি সংস্থার সহায়তায় রাণীশংকৈল-হরিপুরে ১২০টি টিউবওয়েল বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় গরিব-অসহায় পরিবারের মাঝে ১২০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘি মোড়ে আনুষ্ঠানিকভাবে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
জানা গেছে, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল ও অযুখানা স্থাপনসহ আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করছে এক সৌদি সংস্থা। এ সংস্থার ব্যবস্থাপনায় আজকের এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ ও সম্পাদক জিয়াউল ইসলাম (পীরগঞ্জ), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান (মাষ্টার), সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্য প্রত্যন্ত গ্রামে অসহায় মানুষের নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে এ সৌদি সংস্থা। তাদের এ কাজগুলো জনকল্যাণমুখী ও প্রশংসনীয়। আগামীতে তাদের এ সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সংস্থা কর্মকর্তা হাফেজ আনিসুর জানান, তাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। উপকারভোগীরা টিউবওয়েল পেয়ে হাফেজ আনিসুর রহমান ও সৌদি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২