ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

পূর্ণ স্বাধীনতা অর্জন করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি: আকরাম হোসাইন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১-১০-২০২৫ দুপুর ১২:৫১

মাদারীপুরের শিবচরে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা আকরাম হোসাইন বলেছেন, দেশের পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা এখনও পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি। পূর্ণ স্বাধীনতা অর্জন করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি চালু হলে নির্বাচন ব্যবস্থায় টাকার ছড়াছড়ি বন্ধ হবে।”

তিনি আরও বলেন, “কুরআন ভিত্তিক রাজনীতি যদি প্রতিষ্ঠিত করা যায়, তবে দেশে হিন্দুরা কখনোই জুলুমের শিকার হবে না। স্বাধীনতার পর থেকে হিন্দুদের সম্পত্তি দখলকারীরা আসলে হিন্দুদের পক্ষেরই লোক। ক্ষমতায় আসা আওয়ামী লীগ কিংবা বিএনপি উভয় দলই ক্ষমতার অপব্যবহার করেছে।”

আকরাম হোসাইন অভিযোগ করে বলেন, “আমরা যারা ইসলামপন্থী, তারা চাই ধোঁকাবাজির রাজনীতি বাংলাদেশে আর না হয়। মানুষকে এ পথ থেকে বের হয়ে আসতে হবে। এজন্য দরকার কুরআনভিত্তিক শাসনব্যবস্থা। ধোঁকাবাজির রাজনীতি থেকে মুক্তি পেতে মানুষ তৈরি করতে হবে, আর সেই মানুষ তৈরি করতে পারে একমাত্র কুরআন।”

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি মো. জাফর আহমদ জানান, “সকল ইসলামী সমমনা দলের সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে। বেশ কিছু দলের সঙ্গে আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার পর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। ইসলামী সমমনা দলগুলোকে একই প্লাটফর্মে আনার লক্ষ্যে আমরা কাজ করছি।”

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার নেতৃবৃন্দসহ শিবচরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার ডিবির সফল অভিযান

ভূরুঙ্গামারীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত