ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ধর্ম যার যার, রাষ্ট্র সবার

বাকেরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১-১০-২০২৫ দুপুর ১:২৩

বরিশালের বাকেরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তার মধ্যে পালিত হচ্ছে। ২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটায় বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বরগুনা যাওয়ার পথে রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পরিদর্শনকালে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, বাকেরগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু বাবু সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, "আমি স্পষ্টভাবে কথা বলি—এই দেশটা কারো বাপের না। এই দেশটা আমার, আপনার, আমাদের সবার। এখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ‘সংখ্যালঘু’ শব্দ বলে কিছু নেই—আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক।" তিনি আরও বলেন, "প্রায়ই আমরা রসিকতার ছলে বলি, কোনো পরিবারের যদি সন্তান না থাকে, তাহলে কি আমরা বলি তারা ‘সংখ্যালঘু পরিবার’? না, বলি না। তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই কেন এই শব্দটি ব্যবহার করা হবে? আমাদের সকলকে মিলে এই ধরনের ভেদাভেদ ভুলে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবারের দুর্গোৎসব আমাদের সেই পথের পাথেয় হয়ে থাকবে।"

বরগুনা থেকে ফেরার পথে ৩০ সেপ্টেম্বর রাত ২টায় তিনি উপজেলার বৃহত্তম দেবালয় পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ, দেবালয় পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস, বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ