বাকেরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সাবেক কাউন্সিলর মোসাম্মৎ রোকসোনা বেগম
বরিশালের বাকেরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তার মধ্যে পালিত হচ্ছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রে বাকেরগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোসাম্মৎ রোকসোনা বেগম বাকেরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ডের কুন্ডুবাড়ী নাথবাড়ি এবং পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বাকেরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড কুন্ডোবাড়ি নাথবাড়ি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সদস্য মোঃ রুহুল আমিন হাওলাদার, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় মোসাম্মৎ রোকসোনা বেগম বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, এই পূজা সুন্দরভাবে উদযাপিত হোক এবং সেই লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছেন। তিনি সকল প্রকার অপশক্তিকে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শুধু পূজা নয়, পূজার পরেও তাঁরা সবাই একসাথে মিলেমিশে থাকবেন এবং তিনি সবসময় সকলের সেবায় পাশে থাকবেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, এখানে কোনো সংখ্যালঘু থাকবে না, সবাই আমরা বাংলাদেশী এবং আমাদের সবার অধিকার সমান।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান