মেহেরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
আজ বুধবার (০১) অক্টোবর মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রফেসর সোহরাব উদ্দিনের সভাপতিত্বে
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে মেহেরপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে অসহায় ও দারিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট কামরুল হাসান তার বক্তব্য বলেন যে, ইতিপূর্বে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচির লিফলেট আপনাদের হাতে তুলে দেয়া হয়েছে। এর মধ্যে যে ২৬ নম্বর দফা রয়েছে তাতে বলা আছে আপনাদের সবাইকে স্বাস্থ্যসেবা দেবে তারেক রহমান। শুধু স্বাস্থ্যসেবা নয় মানুষের বাড়ি বাড়ি, ওয়ার্ডে ওয়ার্ড ও ইউনিয়নে সর্বক্ষেত্রে মানুষের স্বাস্থ্যসেবার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরো বলেন যে, আপনাদের যেসব স্বাস্থ্য সমস্যা রয়েছে এখানে সব ধরনের রোগের চিকিৎসা করার ডাক্তার রয়েছে আপনার নির্দ্বিধায় আপনাদের স্বাস্থ্য সমস্যার কথা ডাক্তার সাহেবদের কাছে বলবেন। চিকিৎসা নেয়ার পর আপনারা ওষুধ কিনতে সমস্যা হলে প্রেসক্রিপশন অনুযায়ী মেহেরপুর জেলা বিএনপি'র পক্ষ থেকে ঔষধ পত্র কিনে দেওয়ার সাহায্যের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ৩১ দফার মধ্যে আরো অনেক দফা রয়েছে যেমন ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে অসহায় ও গরিব মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
( বিএনপি'র) পক্ষ থেকে বিনামূল্যে। এটা রাষ্ট্রের কাছে আপনার দাবি। এছাড়াও কৃষকদের সহায়তার জন্য ফার্মার কার্ড করে দেয়া হবে এতে আপনারা সব ধরনের কৃষি সহায়তা পাবেন। এটা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা। আপনারা যারা মেহেরপুর জেনারেল হাসপাতালে সেবা নিতে যান যেকোনো সমস্যা হলে মেহেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ আপনার এলাকার নেতৃবৃন্দদের বলবেন আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি ২৪ ঘন্টা। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি'র সদস্য আলমগীর খান ছাতু, মেহেরপুর সদর উপজেলার বিএনপি'র সভাপতি ফয়েজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিএনপি'র বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান