বিজিবি-বিএসএফের উদ্যোগে বেনাপোল সীমান্তে ভারতীয় নাগরিক পিতার লাশ দেখলো মেয়ে
বেনাপোল সীমান্তের ওপারে ভারতে পিতার মৃত্যু হয়েছে। শেষবারের মতো প্রিয় মুখখানি দেখতে সেখানে ছুটে যেতে চান বাংলাদেশে বসবাসকারী মেয়ে মিতু মন্ডল। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় দুই দেশের সীমান্ত যা পাসপোর্ট ভিসা ছাড়া পাড়ি দেওয়া যায় না। তবে শেষ পর্যন্ত পিতার লাশের কাছে পৌঁছাছে মেয়ে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মানবিক উদ্যোগে সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো পিতার মুখ দেখার সুযোগ মেলে তার।
বুধবার যশোরের বেনাপোল ধান্যখোলা কোম্পানি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-২৫/৬-এস সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। ভারতের উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা ও সাবেক অঞ্চল প্রধান জব্বার মন্ডল (৭৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মারা যান। মৃত্যুর পর বাংলাদেশে থাকা তার মেয়ে মিতু মন্ডল ও জামাই বাবলু মন্ডলকে শেষবারের মতো লাশ দেখার ইচ্ছা প্রকাশ করলে বিএসএফ এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে।
বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও ভারতের ৬৭ বিএসএফের উদ্যোগে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তের শূন্যরেখায় লাশ স্বজনদের দেখানো হয়। এসময় উপস্থিত আত্মীয়রা আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে মরদেহ ভারতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং আত্মীয়রা বাংলাদেশে ফিরে আসেন।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন, বিজিবির ধান্যখোলা কোম্পানি কমান্ডার সুবেদার মো. সেলিম মিয়া ও আরও ৫ জন সদস্য এবং বিএসএফের পক্ষে এ.সি. সঞ্জয় কুমার রায়, কোম্পানি কমান্ডার (সি কোম্পানি, মোস্তফাপুর, ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন) এবং তার সঙ্গে আরও ৫ জন সদস্য।
বিজিবি সূত্র জানায়, মানবিক দৃষ্টিকোণ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে দায়িত্ব পালন শুধু নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়, মানবিক প্রয়োজনে উভয় পক্ষ সবসময় সমন্বিতভাবে কাজ করে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এমন উদ্যোগকে প্রশংসনীয় ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশী বাবলু মন্ডল বলেন, বিজিবি-বিএসএফ সহায়তা না করলে শশুর (জব্বার মন্ডল)-এর মরদেহ দেখতে পেতাম না। আমার পরিবার দু-দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতি চিরকৃতজ্ঞ।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন