স্বাস্থ্যমন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকেরর মা ফৌজিয়া মালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুন) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের শুভ্র সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সবাই ফৌজিয়া মালেকের জন্য বিশেষ দোয়া ও তার রুহের মাগফিরাত কামনা করেন। সেই সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি করোনা মহামারীর হাত থেকে দেশ ও জাতির মুক্তি কামনাসহ দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
এ সময় অন্যদের মাঝে মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ সিভিল সার্জন মো. আনোয়ারুল আমিন আখন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied